ঢাকা-১৫ : ৬৬ কেন্দ্রে এগিয়ে জামায়াতের আমির শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনের (মিরপুর, ডিএনসিসি ওয়ার্ড ৪, ১৩, ১৪, ক্যান্টনমেন্ট, ডিএনসিসি ওয়ার্ড ১৬) ৬৬টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। এতে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ৪১,৩৯০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
বিজ্ঞাপন
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন ৩০,৩২৬ ভোট। ফলে শফিকুর রহমান তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১১,০৬৪ ভোটে এগিয়ে আছেন।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের চারজন ভোটার রয়েছেন। পুরো আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১২৭।
বিজ্ঞাপন
ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলেছে। সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের চাপ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল। ভোটাররা উৎসবমুখর পরিবেশে আগামীর বাংলাদেশের জন্য তাদের মতামত জানিয়েছেন।
ঢাকা-১৫ আসনের প্রাথমিক ফলাফলের ভিত্তিতে দেখা যাচ্ছে, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শফিকুর রহমান স্থানীয় জনগণের কাছে ভালো সমর্থন পাচ্ছেন। এখন পুরো আসনের বাকি কেন্দ্রের ফলাফল প্রকাশের অপেক্ষা রয়েছে।








