সিলেট-৪ আসনে বেসরকারি ফলে বিএনপির প্রার্থী জয়

সিলেট-৪ আসনের ১৭২টি ভোটকেন্দ্রে নির্বাচনী প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে হারিয়ে বিএনপির প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞাপন
প্রকাশিত বেসরকারি ফলাফলের অনুযায়ী, আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীনের প্রাপ্ত ভোট ৬৫ হাজার ৭৭৬। এতে আরিফুল হক চৌধুরী ১ লাখ ১৫ হাজার ৮৪৩ ভোটের বড় ব্যবধান নিয়ে বিজয়ী হয়েছেন।
বেসরকারিভাবে বিজয় নিশ্চিত হওয়ার পর আরিফুল হক চৌধুরী বলেন, “আলহামদুলিল্লাহ। আমি আনন্দিত। এত অল্প সময়ে সিলেট-৪ এর মানুষ আমাকে এত বিশ্বাস করেছেন। আল্লাহ আমাকে তাদের এই বিশ্বাস ধরে রাখার তাওফিক দিন। আমি সাহায্য চাই।”








