খাগড়াছড়িতে বেসরকারিভাবে জয়ী আবদুল ওয়াদুদ ভূঁঞা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা খাগড়াছড়ি আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল ওয়াদুদ ভূঁঞা। ভোটগণনা শেষে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
এই সংসদীয় আসনের অন্তর্ভুক্ত এলাকা হলো— দীঘিনালা, খাগড়াছড়ি সদর, লক্ষীছড়ি, মহালছড়ি, মানিকছড়ি, গুইমারা, মাটিরাঙ্গা, পানছড়ি ও রামগড়।
আরও পড়ুন:
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮০ হাজার ২০৬ জন, নারী ভোটার ২ লাখ ৭৩ হাজার ৯০৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।
বিজ্ঞাপন
ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কাজ চলছে। পূর্ণাঙ্গ ফলাফল পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে নির্বাচন কমিশন।








