Logo

কুষ্টিয়া-৪ আসনে জামায়াতের জয়

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২৪:১৩
কুষ্টিয়া-৪ আসনে জামায়াতের জয়
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (কুমারখালি, খোকসা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আফজাল হোসেন বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্য রাতে প্রাথমিকভাবে বেসরকারি ফলাফলে ১৫২টি কেন্দ্রে ১ লাখ ৪৫ হাজার ২০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫৭৪ ভোট পেয়েছেন।

কুষ্টিয়া-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৪ হাজার ৪১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৩ হাজার ৫০৪ জন, নারী ভোটার ২ লাখ ১০ হাজার ৯০৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD