হেরে গেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নির্বাচনে হেরে গেছেন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট পেয়েছেন।
বিজ্ঞাপন
এর বিপরীতে বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের মধ্যে ভোট ব্যবধান দাঁড়িয়েছে ২ হাজার ৭০২ ভোট।
খুলনা-৫ আসনে মোট ১৫০টি ভোটকেন্দ্র রয়েছে। এই আসনের ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭৯৮। এতে ফুলতলা, ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা অন্তর্ভুক্ত।








