রংপুরের তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান

দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে রংপুর জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এ বৈঠকে বিস্তারিত আলোচনা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিজ্ঞাপন
শনিবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। এতে রংপুর বিভাগের বিভিন্ন জেলা এবং মহানগর পর্যায়ের নেতারা অংশ নেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বৈঠকে নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি রংপুর জেলা ও মহানগর বিএনপির নেতারাও উপস্থিত রয়েছেন। তৃণমূল পর্যায়ের সাংগঠনিক অবস্থা, রাজনৈতিক কর্মকাণ্ডের অগ্রগতি এবং দলকে আরও সুসংগঠিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
দলীয় সূত্র জানায়, মাঠপর্যায়ের নেতাদের মতামত গ্রহণ, সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে করণীয় নির্ধারণও বৈঠকের অন্যতম আলোচ্য বিষয়।
বিজ্ঞাপন
এ বৈঠকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদও উপস্থিত রয়েছেন। তিনি কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে মতবিনিময়ে অংশ নেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তৃণমূল নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে জেলা ও মহানগর পর্যায়ের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের সমন্বয় আরও জোরদার করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রমকে আরও কার্যকরভাবে পরিচালনার পরিকল্পনা নেওয়া হচ্ছে।








