Logo

হাসিনাকে তাড়িয়েছি, ফ্যাসিবাদী হলে জনগণ আপনাদেরও তাড়াবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ জুলাই, ২০২৬, ১৮:৪১
হাসিনাকে তাড়িয়েছি, ফ্যাসিবাদী হলে জনগণ আপনাদেরও তাড়াবে
ছবি: সংগৃহীত

সরকারের প্রতি কঠোর বার্তা দিয়ে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, হাসিনাকে তাড়িয়েছি, যদি ফ্যাসিবাদ আপনারা কায়েম করেন জনগণ আপনাদেরও তাড়াবে। আপনাদেরকেও জনগণ ছেড়ে কথা বলবে না।

বিজ্ঞাপন

শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। গণভোটের ঘোষিত রায় বাস্তবায়ন এবং জুলাইয়ের গণহত্যার ঘটনায় শেখ হাসিনা ও সংশ্লিষ্টদের বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে শফিকুর রহমান বলেন, সারা বাংলাদেশ আমরা ঘুরেছি। মানুষের একই দাবি- গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আপনারা সরকারি দল ও বিরোধীদল ভোট চেয়েছেন। আমাদেরকে হ্যাঁ ভোট দিতে বলেছেন, আমরা হ্যাঁ ভোট বিজয়ী করে দিয়েছি। এখন আমরা হ্যাঁ ভোটের বাস্তবায়ন দেখতে চাই। এখন কোনো ধানাইপানাই মানি না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি দাবি করেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে পরিবর্তন ও সংস্কারের পক্ষে মত দিয়েছে। তাই জনগণের এই রায়কে অবমূল্যায়ন বা উপেক্ষা করার সুযোগ নেই। গণরায়ের প্রতি সম্মান দেখিয়ে তা কার্যকর করার মধ্য দিয়েই চলমান আন্দোলন কাঙ্ক্ষিত সফলতার দিকে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, বাংলাদেশে আমরা আর কোনো ফ্যাসিবাদ চাই না। আমরা দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি- তারাও মজলুম ছিলেন এখন যারা সরকার গঠন করেছেন। কিন্তু তারা ভুলে গেছেন, সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথ ধরেই তারা হাঁটা শুরু করেছেন। সমাজের সবক্ষেত্রে তারা বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ করতে যাচ্ছে। আমরা মানবো না

তিনি আরও বলেন, হাসিনাকে তাড়িয়েছি, যদি ফ্যাসিবাদ আপনারা কায়েম করেন জনগণ আপনাদের তাড়াবে। আপনাদেরকেও জনগণ ছেড়ে কথা বলবে না। ভালোয় ভালোয় আপনারা মেনে নিন। যদি না মানেন, তাহলে এই দেশের মানুষ জীবন দিয়ে, পঙ্গুত্ববরণ করে, গুলি খেয়ে শিখে নিয়েছে মুক্তির পথে কীভাবে হাঁটতে হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের অবদান কখনোই বিস্মৃত হবে না। তিনি দাবি করেন, দেশের জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় তার দল আপসহীন থাকবে এবং প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেও সেই অঙ্গীকার বাস্তবায়নের চেষ্টা করবে।

বিজ্ঞাপন

বক্তব্যের শেষদিকে তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ভবিষ্যৎ আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। তার ভাষায়, সময় এলে রাজধানী ঢাকাকে কেন্দ্র করে কর্মসূচি ঘোষণা করা হবে।

পাশাপাশি তিনি ঘরে ঘরে আন্দোলনের প্রস্তুতি গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, দেশে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসনের অবসান না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তারা পিছু হটবেন না।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD