Logo

‘বিবেকের তাড়নায়’ দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন যুবক

profile picture
জেলা প্রতিনিধি
সাতক্ষীরা
২৪ জুলাই, ২০২৬, ১৬:২৮
‘বিবেকের তাড়নায়’ দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন যুবক
ছবি: সংগৃহীত

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক এসএসসি পরীক্ষার্থীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরার শ্যামনগরে আলোড়ন সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদ ও ব্যক্তিগত নৈতিক অবস্থানের কথা জানিয়ে এক মণ দুধ দিয়ে গোসল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. দেলোয়ার হোসেন নামে দলটির স্থানীয় এক নেতা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নূরনগর ইউনিয়নে হরিনাগাড়ী গ্রামে ঘটে চাঞ্চল্যকর এই ঘটনা। 

মো. দেলোয়ার হোসেন হরিনাগাড়ী গ্রামের বাসিন্দা এবং মো. মুনসুর সরদারের ছেলে। তিনি নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক এবং যুব বিভাগের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও তা নিয়ে সৃষ্ট বিতর্কের পর ব্যক্তিগত নৈতিক অবস্থান থেকে দেলোয়ার হোসেন দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এরই অংশ হিসেবে এলাকাবাসীর উপস্থিতিতে এক মণ দুধ দিয়ে প্রতীকী গোসল শেষে আনুষ্ঠানিকভাবে জামায়াতের রাজনীতি ত্যাগের ঘোষণা দেন তিনি। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

দেলোয়ার হোসেন বলেন, সাম্প্রতিক ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। একজন কর্মী হিসেবে এই পরিস্থিতি মেনে নিতে পারিনি। তাই বিবেকের তাড়না থেকে জামায়াতে ইসলামীর সব ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি। 

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে জামায়াতের সক্রিয় কর্মী ও দায়িত্বশীল নেতা হিসেবে পরিচিত ছিলেন। তাদের ভাষ্য, গাজী নজরুল ইসলামকে ঘিরে যে অভিযোগ ও বিতর্ক সৃষ্টি হয়েছে, তার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

বিজ্ঞাপন

এ বিষয়ে নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, দেলোয়ার হোসেন তাদের ওয়ার্ড কমিটির একজন কর্মী ছিলেন। তবে তিনি বায়তুল মাল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন কি না, সেটি এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়। বিষয়টি যাচাই করে পরে জানানো যাবে বলেও তিনি উল্লেখ করেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD