জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল-ত্রুটি আমাদেরও হয়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত কোনো ফেরেশতাদের সংগঠন নয়। দলের নেতাকর্মীরাও মানুষ, তাই তাদের ভুল-ত্রুটি ও অপরাধ হতে পারে। তবে অন্যায়ের সঙ্গে জামায়াতের কোনো আপস নেই বলে মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত জামায়াতে ইসলামী ঢাকা জেলার রুকন সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা স্পষ্টভাবে বলেছি, অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না। তবে এর অর্থ এই নয় যে, আমাদের কোনো ভুল বা অপরাধ হয় না। আমরা মানুষ, তাই ভুল-ত্রুটি হতেই পারে।”
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি দেশপ্রেমিক নাগরিকদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, দলের কোনো নেতাকর্মীর অন্যায় বা অপরাধ চোখে পড়লে তা জানিয়ে দিতে। এমন অভিযোগ প্রমাণিত হলে তা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
নেতাকর্মীদের সতর্ক করে জামায়াত আমির বলেন, যাদের ওপর দায়িত্ব বেশি, তাদের আচরণেও আরও বেশি সতর্কতা থাকা প্রয়োজন। নৈতিকতার প্রশ্নে দল কোনো ধরনের ছাড় দেবে না।
তিনি আরও বলেন, সহনীয় পর্যায়ের কোনো ভুল হলে সংশোধনের সুযোগ দেওয়া হবে এবং প্রয়োজন হলে আবারও দায়িত্ব দেওয়া হতে পারে। তবে গুরুতর অপরাধের ক্ষেত্রে কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া ছাড়া বিকল্প থাকবে না। একই সঙ্গে তিনি নিজেসহ দলের সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।








