Logo

শুধু পদত্যাগ নয়, সাহাবুদ্দিনের বিচারও হতে হবে: নাহিদ ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই, ২০২৬, ২১:৪২
শুধু পদত্যাগ নয়, সাহাবুদ্দিনের বিচারও হতে হবে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শুধু পদত্যাগ করলেই চলবে না, তাকে গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পরোক্ষভাবে ছাত্র-জনতার ওপর সংঘটিত নির্বিচার হত্যাকাণ্ডে ভূমিকা রেখেছেন। তাই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বিচারের মুখোমুখি করা প্রয়োজন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির পদত্যাগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিভিন্ন মহলে শোনা যাচ্ছে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন। আবার এমন কথাও শোনা যাচ্ছে যে, তিনি স্বেচ্ছায় নয়, বিএনপির চাপের মুখে পদত্যাগে বাধ্য হচ্ছেন। তবে এনসিপির অবস্থান স্পষ্ট—শুধু পদত্যাগ নয়, তার বিচারও নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়ন করতে হলে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত প্রত্যেক ব্যক্তির জবাবদিহি নিশ্চিত করতে হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বেরিয়ে আসতে হবে।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, জাতীয় শক্তির সভাপতি জাহিদ আহসান, সদর উপজেলার সদস্য সচিব ডা. মোশাররফ হোসেন, জামালপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাঈদ মো. শামীমসহ দলটির অন্যান্য নেতারা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD