Logo

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই, ২০২৬, ১৯:৪৮
রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যেই ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার (২৪ জুলাই) দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুপুর ১২টা ১০ মিনিটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানায়, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছেই জমা দিতে হয়।

জানা গেছে, চিকিৎসার উদ্দেশ্যে গত ১৯ জুলাই ব্যাংকক সফরে যান স্পিকার। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও সফর সংক্ষিপ্ত করে তিনি নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আগের সূচি অনুযায়ী ২৬ জুলাই দেশে ফেরার পরিকল্পনা থাকলেও তা পরিবর্তন করে শুক্রবারই তিনি দেশে ফিরছেন।

বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি স্বাক্ষরযুক্ত লিখিত পত্রের মাধ্যমে স্পিকারের কাছে পদত্যাগ করতে পারেন।

এ ছাড়া সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে অথবা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সে ক্ষেত্রে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ওই দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

তবে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেও সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD