Logo

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, যা বললেন রুহুল কবির রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ জুলাই, ২০২৬, ১৫:০৩
পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, যা বললেন রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী | ফাইল ছবি

দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে বিএনপির উচ্চপর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলানগরের জিয়া উদ্যানে রাষ্ট্রায়ত্ত ১২ প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের পদত্যাগকৃত রাষ্ট্রপতির বিচারের দাবির বিষয়টিও দলীয় সিদ্ধান্ত। নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দলের বিভিন্ন পর্যায়ের ত্যাগীদের মূল্যায়ন করছে বলেও দাবি করেন তিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD