Logo

২৭ কেন্দ্রে ৫ হাজার ভোটে এগিয়ে জয়নুল আবদিন ফারুক

profile picture
জেলা প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩:৩৩
২৭ কেন্দ্রে ৫ হাজার ভোটে এগিয়ে জয়নুল আবদিন ফারুক
ছবি: সংগৃহীত

নোয়াখালী-২ আসনের ২৭টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

ঘোষিত ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ৫ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন। তিনি ২৭ কেন্দ্রে পেয়েছেন ২১ হাজার ৯১০ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার (শাপলা কলি প্রতীক) পেয়েছেন ১৬ হাজার ৮১৩ ভোট।

এদিকে কাপ-পিরিচ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) কাজী মোহাম্মদ মফিজুর রহমান পেয়েছেন ৯ হাজার ১৯৫ ভোট।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ আসনে পোস্টাল ব্যালটসহ মোট ১১২টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে ২৭টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৮২ জন।

অবশিষ্ট কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণার প্রক্রিয়া চলমান রয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD