Logo

জামায়াতে ইসলামী একটি দুঃখী দল: ডা. শফিকুর রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২৪:০৪
জামায়াতে ইসলামী একটি দুঃখী দল: ডা. শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলটিকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি ‘দুঃখী দল’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, দীর্ঘদিনের নিপীড়ন ও মজলুম মানুষের চোখের পানি জামায়াতকে আজকের এই অবস্থানে এনে দাঁড় করিয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াতে ইসলামী ইতিহাসের একটি দুঃখী দল। অসংখ্য নির্যাতিত মানুষের আর্তনাদ ও ত্যাগ আমাদের এই বাস্তবতার মুখোমুখি করেছে।” বক্তব্য দেওয়ার সময় তিনি আবেগঘন কণ্ঠে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া মায়েদের অবদানের কথা স্মরণ করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনে যেসব মা ইজ্জত ও জীবনের ঝুঁকি উপেক্ষা করে রাজপথে নেমেছিলেন, তাদের প্রতি জাতির কৃতজ্ঞতা অপরিসীম। ভবিষ্যতে নারীদের অধিকার বাস্তবায়নে জামায়াতে ইসলামী অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জামায়াত আমির আরও বলেন, “যদি জাতির দায়িত্ব আমাদের কাঁধে আসে, তাহলে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে আমরা পাশে চাই। বিশেষ করে আগামী দিনের পথচলায় গণমাধ্যমকে সহযোগী হিসেবে প্রয়োজন।” তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশের গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করবে।

বিজ্ঞাপন

নির্বাচনী প্রসঙ্গে তিনি বলেন, এবারের নির্বাচনে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ জামায়াতের দীর্ঘদিনের দাবির প্রতিফলন। ভবিষ্যতে সুযোগ এলে প্রবাসীদের রাষ্ট্র পরিচালনায় অংশীদার করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD