মেহেরপুরে ২ আসনেই বেসরকারিভাবে জামায়াত বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর জেলার দুটি আসনে বেসরকারি ফলাফলে জামায়াত সমর্থিত ও জোট প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ভোটে মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনে বড় ব্যবধানে এগিয়ে ছিলেন তারা।
বিজ্ঞাপন
মেহেরপুর-১ আসনে মোট ১২৩টি কেন্দ্রের ভোট গণনায় দেখা গেছে, জামায়াত সমর্থিত প্রার্থী তাজউদ্দীন খান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ২২ হাজার ৮২৯ ভোট পেয়ে বেসরকারি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী মাসুদ অরুন পেয়েছেন ১ লাখ ৪ হাজার ২২৪ ভোট।
অন্যদিকে, মেহেরপুর-২ (গাংনী) আসনে ৯০টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর প্রাথমিক বেসরকারি ফলাফলে দেখা গেছে, জামায়াত সমর্থিত প্রার্থী নাজমুল হুদা ৯৪ হাজার ১৬৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আমজাদ হোসেন পেয়েছেন ৮৫ হাজার ৬৮৯ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোট ব্যবধান দাঁড়িয়েছে ৮ হাজার ৪৭৯।
বিজ্ঞাপন
সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টায় শেষ হওয়ার পরই প্রতিটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট গণনার কাজ শুরু হয়।








