কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির ফজলুর রহমান বিপুল ব্যবধানে জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রথমবারের গণভোট সম্পন্ন হয়েছে আজ, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)।
বিজ্ঞাপন
সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা পর্বও শুরু হয়ে গেছে।
কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনে বিএনপির বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন।
বিজ্ঞাপন
বেসরকারিভাবে পাওয়া ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীকে লড়া তিনি ১ লাখ ৩২ হাজার ৩৫৩ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা শেখ পেয়েছেন ৫৫ হাজার ৬৪৬ ভোট।
আরও পড়ুন: কুমিল্লা-১১ আসনে ৩ কেন্দ্রের ভোট বাতিল
ফলাফলের ভিত্তিতে ফজলুর রহমান এই আসনে ৭৬ হাজার ৯০৭ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। কিশোরগঞ্জ-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৪,০৮,৩৫২ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২,১১,১৮২ জন, নারী ভোটার ১,৯৭,১৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।








