সিলেট-৪ আসনে বেসরকারি ফলে বিএনপির জয়

সিলেট-৪ (সিলেট সদর, দক্ষিণ সুরমা ও দক্ষিণ সুনামগঞ্জের অংশ) আসনে বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বিপুল ভোটে জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত প্রাথমিক বেসরকারি ফলাফলের তথ্য অনুযায়ী, ১৭২টি কেন্দ্রের ভোট গণনার ভিত্তিতে তিনি ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট পেয়েছেন।
বিজ্ঞাপন
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী জয়নাল আবেদীনের প্রাপ্ত ভোট ৬৫ হাজার ৭৭৬। ফলে আরিফুল হক চৌধুরী ১ লাখ ১৫ হাজার ৮৪৩ ভোটের ব্যবধানে এগিয়ে থাকছেন।
বেসরকারি বিজয় নিশ্চিত হওয়ার পর আরিফুল হক চৌধুরী জানান, "আলহামদুলিল্লাহ। সিলেট-৪ এর মানুষ আমাকে এই বিশ্বাস দিয়েছে, যা আমাকে অত্যন্ত আনন্দিত করেছে। আল্লাহ আমাকে তাদের বিশ্বাস ধরে রাখার তাওফিক দিক। আমি এই দায়িত্ব পালনে সবাইর সহযোগিতা চাই।"








