Logo

নেত্রকোনা-৪ আসনে বিএনপি প্রার্থী বাবর বেসরকারিভাবে জয়

profile picture
বিনোদন ডেস্ক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:৩৬
নেত্রকোনা-৪ আসনে বিএনপি প্রার্থী বাবর বেসরকারিভাবে জয়
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচনের ফলাফল গণনা শেষে প্রাথমিক তথ্যে জানা গেছে, লুৎফুজ্জামান বাবর তার পরিচিত ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬০ হাজার ৩৫১ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আল হেলাল তালুকদার ৩৯ হাজার ৩০৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। এর ফলে বাবরের জয় ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৪২ ভোটে।

নির্বাচনের দিন সকাল ৭টা ৩০ মিনিটে দেশের ৪২,৭৭৯টি কেন্দ্রের সঙ্গে তাল মিলিয়ে নেত্রকোনা-৪ আসনের ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে শুরু হয়। বিকেল ৪টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা শুরু হয় এবং শুরু থেকেই উত্তেজনা বিরাজ করছিল।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD