আরও এক আসনে বিএনপি প্রার্থীর বড় ব্যবধানে জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম নির্বাচিত হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াত সমর্থিত ফুলকপি প্রতীকের প্রার্থী নিজামুল হক নাঈমকে ৯৬,১১৪ ভোটের বড় ব্যবধানে পরাজিত করেছেন। এটি মেজর হাফিজের সপ্তমবারের জন্য সংসদ সদস্য নির্বাচিত হওয়া।
বিজ্ঞাপন
ভোলা-৩ আসনে (লালমোহন-তজুমদ্দিন) মোট ভোট কেন্দ্র ১১৯ টি। এজেন্ট ও অসমর্থিত সূত্রের ফলাফলে বেসরকারিভাবে ধানের শীষ প্রতীকে পেয়েছে ১ লাখ ৫১ হাজার ৭৭৪ ভোট এবং ফুলকপি প্রতীকে পেয়েছে ৫৫ হাজার ৬৬০ ভোট। ভোলা-৩ আসনে ভোট প্রদানের হার ৫৮%।
উল্লেখ্য ভোলা-৩ আসনে ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা ৩,৮৫,৫৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৯৭,০১৭ জন, মহিলা ভোটার ১,৮৭,৫৭৭ জন এবং হিজড়া ভোটার ৩ জন। এই আসনে মোট ১১৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: কুমিল্লা-১১ আসনে ৩ কেন্দ্রের ভোট বাতিল
বিজয় নিশ্চিত হওয়ার পর মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এই বিজয় আমার একার নয়, এটি লালমোহন-তজুমদ্দিনের মানুষের বিজয়। বারবার জনগণের কাছে যাওয়াই আমার রাজনীতির শক্তি। আগামীতেও মানুষের অধিকার, উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় আমি আপসহীন থাকব।








