Logo

এমপি মাহবুবার বিরুদ্ধে অভিযোগ পেলেই খতিয়ে দেখবে ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৩৭
এমপি মাহবুবার বিরুদ্ধে অভিযোগ পেলেই খতিয়ে দেখবে ইসি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের সংরক্ষিত সংসদ সদস্য মাহবুবা হাকিমের হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে কেউ লিখিত অভিযোগ করলে তা খতিয়ে দেখবে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বলেন, মাহবুবা হাকিমের বিষয়ে অভিযোগ পেলে আইন অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মাহবুবা হাকিমের জমা দেওয়া হলফনামায় সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হিসেবে ‘এমএলএম, ব্যারিস্টার এট ল’ উল্লেখ করা হয়েছে। তবে বিভিন্ন প্রকাশিত তথ্য ও তাঁর নিজের বক্তব্য অনুযায়ী, তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেছেন এবং আইন বিষয়ে তাঁর কোনো উচ্চতর ডিগ্রি নেই।

এ বিষয়ে মাহবুবা হাকিম বলেন, ‘আমি বুটেক্স থেকে পাশ করেছি; বিএসসি ইঞ্জিনিয়ার। হলফনামার সঙ্গে ওই সনদই জমা দেওয়া আছে। আমি বিজ্ঞানের শিক্ষার্থী, আইন বিষয়ে আমার কোনো সনদ নেই।’

হলফনামা তৈরির প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ‘আমার মনোনয়নপত্র তোলা, পূরণ থেকে জমা- সবই দল করেছে। আমি শুধু পূরণ করা ফর্মে স্বাক্ষর করেছি।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

তাঁর বক্তব্যের বিষয়টি নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদের নজরে আনা হলে তিনি বলেন, কেউ অভিযোগ করলে আইনিভাবে বিষয়টি দেখা হবে। এর আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে যাওয়া যাবে না। মাহবুবা হাকিম আদৌ মিথ্যা তথ্য দিয়েছেন কি না, সেটিও যাচাই করতে হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

ইসি কমিশনার বলেন, অভিযোগ পাওয়া গেলে কমিশন শুনানি করতে পারে। এ সময় মাহবুবা হাকিমের বক্তব্যও নেওয়া হবে। এরপর তথ্য-প্রমাণ পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD