Logo

রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভের ডাক দিল জামায়াত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৬, ১৬:৩৬
রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভের ডাক দিল জামায়াত
ফাইল ছবি।

দেশে চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে আগামী ২১ নভেম্বর রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি জানান, চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। এ কর্মসূচি পালনে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় অগ্রাহ্য করার কারণে দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ৭০ ভাগ মানুষের রায় অস্বীকার করায় ফ্যাসিবাদবিরোধী জনগণ সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

গোপালগঞ্জসহ দেশের কয়েকটি জেলায় চলমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, একটি নির্বাচিত সরকারের আমলে গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় এ ধরনের ঘটনা কাম্য নয়।

প্রতিবেশী দেশ প্রসঙ্গে তিনি বলেন, একজন পলাতক আসামিকে আশ্রয় দিয়ে পার্শ্ববর্তী দেশ প্রথম অপরাধ করেছে। এখন তারা বলছে, তাকে ফেরত পাঠাতে সামরিক বিমান পাঠাতে হবে। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।

দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না। দেশে সরকার আছে বলেও মনে হচ্ছে না। গোপালগঞ্জ ও মাদারীপুর দেশের অংশ কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বিজ্ঞাপন

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রপতিকে এগিয়ে আসতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির ভূমিকা জরুরি।

প্রশাসনসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের দোসররা এখনো অবস্থান করছে বলেও অভিযোগ করেন তিনি। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD