Logo

বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব, থাইল্যান্ডে চিকিৎসাধীন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৬, ১৫:০৭
বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব, থাইল্যান্ডে চিকিৎসাধীন
ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবরকে সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে দাবি করেছে দলটি। বর্তমানে তিনি উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থান করছেন।

বিজ্ঞাপন

বুধবার (১৮ নভেম্বর) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। একই সঙ্গে এ ধরনের বিভ্রান্তিকর খবরে কান না দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

শায়রুল কবির খান বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দল ও সরকার অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে পরিচালিত হচ্ছে। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের আস্থার প্রতীক।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বরকত উল্লাহ বুলুর শারীরিক অবস্থা সম্পর্কে তিনি জানান, প্রায় এক মাস ধরে বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিএনপির এই নেতা। পরে তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের উদ্দেশে রওনা হন তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বুধবার সকালে দেশটির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন শায়রুল কবির খান।

তিনি জানান, ড. মুহাম্মদ ওসমান ফারুক ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। শারীরিক অসুস্থতার কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে তাঁর সঙ্গে একাধিকবার কথা হয়েছে বলেও জানান শায়রুল কবির খান। তাঁর পদত্যাগের পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই বলে স্পষ্ট করেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD