Logo

আ.লীগের সন্ত্রাস ঠেকাতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে: আবু হানিফ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৬, ১৫:২৩
আ.লীগের সন্ত্রাস ঠেকাতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে: আবু হানিফ
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে জুলাইয়ের শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। রাজনৈতিক মতপার্থক্য ও বিরোধিতা থাকলেও আওয়ামী লীগের প্রশ্নে সব পক্ষকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আবু হানিফ।

পোস্টে তিনি অভিযোগ করেন, গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে ব্যাপক তাণ্ডব চালাচ্ছেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার টুঙ্গিপাড়া থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া সংসদ সদস্য জিলানীর বাড়ি ও পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আবু হানিফ আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। মঙ্গলবার ফরিদপুরে এক বিএনপি নেতাকে হত্যা এবং পিরোজপুরে বাসে আগুন দিয়ে এক হেলপারকে হত্যার ঘটনাও তাঁর পোস্টে তুলে ধরেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইয়ে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছিল। সেই ঐক্যের ফলেই আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়। কিন্তু বর্তমানে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি হয়েছে। আর এই বিভক্তির সুযোগ নিচ্ছে পতিত ও নিষিদ্ধ আওয়ামী লীগ।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ ও দূরত্ব অব্যাহত থাকলে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা সারাদেশে আরও ধ্বংসযজ্ঞ চালানোর সুযোগ পাবে।

পোস্টে আবু হানিফ আরও বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, বিরোধিতা থাকবে, কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই।’

বিজ্ঞাপন

শুধু রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে জুলাইপন্থী সব সংগঠনকেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD