দেশে ফেরার পথে হঠাৎ অসুস্থ খন্দকার মোশাররফ, হাসপাতালে ভর্তি

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফেরার পথে সিঙ্গাপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। পরে তাকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (১৫ নভেম্বর) সিঙ্গাপুরের স্থানীয় সময় সকালে ঢাকার উদ্দেশে যাত্রার জন্য বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি অসুস্থ হয়ে পড়েন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, দেশে ফেরার উদ্দেশ্যে বিমানবন্দরে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খন্দকার মোশাররফকে আবারও সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শায়রুল কবির খান আরও জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৫ নভেম্বর সিঙ্গাপুরে গিয়েছিলেন বিএনপির এই নেতা। তার সঙ্গে ছিলেন স্ত্রী বিলকিস আকতার এবং বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।
বিজ্ঞাপন
তবে খন্দকার মোশাররফ হোসেনের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।








