Logo

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
১৩ নভেম্বর, ২০২৬, ১১:৫৯
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় এজাহার জমা দেওয়া হয়েছে। এতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আট নেতার নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সংসদ সদস্য নিজে দৌলতপুর থানায় এজাহারটি জমা দেন।

এজাহারে কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা পর্যায়ের নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাদের অভিযুক্ত করা হয়েছে। নাম উল্লেখ করা আটজনের মধ্যে জেলা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক রয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, সংসদ সদস্য আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ২৫ থেকে ৩০ জনকে আসামি করে এজাহার দিয়েছেন। এর ভিত্তিতে দৌলতপুর থানায় মামলা নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার রাত ১২টা ১০ মিনিটের দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্যের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। নুসরাত তাবাসসুমের অভিযোগ, বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে টিনশেড বাড়িটির ১০টি কক্ষের মধ্যে সাতটি পুড়ে যায়।

ঘটনার পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা অগ্নিকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD