Logo

নুসরাত আপনি একা নন, আমরা আপনার সাথে আছি: তাসনিম জারা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৬, ১৬:৪৯
নুসরাত আপনি একা নন, আমরা আপনার সাথে আছি: তাসনিম জারা
ছবি: সংগৃহীত

রাজনৈতিক অবস্থান ফিরে পেতে সহিংসতার আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ডা. তাসনিম জারা। মানুষের বাড়িঘর ও গাড়িতে আগুন দিয়ে রাজনীতিতে জায়গা করে নেওয়া যাবে না বলেও সতর্ক করেছেন তিনি। একই সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নামা মানুষকে ভয় দেখিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেন।

বিজ্ঞাপন

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তাসনিম জারা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তাসনিম জারা লেখেন, নুসরাত তাবাসসুমের বাড়িতে যারা আগুন দিয়েছে, তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। শুরুতেই এ ধরনের আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সতর্ক করে তিনি বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ দায়িত্ব কোনোভাবেই ভুলে যাওয়া উচিত নয়।

পোস্টের শেষে নুসরাত তাবাসসুমের প্রতি সংহতি প্রকাশ করে তাসনিম জারা লেখেন, ‘নুসরাত, আপনি একা নন, আমরা আপনার সঙ্গে আছি।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD