Logo

‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা হাসিবের ওপর গুপ্ত হামলা চালিয়েছে’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৬, ২০:৩৫
‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা হাসিবের ওপর গুপ্ত হামলা চালিয়েছে’
ছবি : জনবাণী গ্রাফিক্স

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে গুপ্ত হামলা চালিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি। একই পোস্টে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়েও সরকারের সমালোচনা করেন নাহিদ।

পোস্টে নাহিদ ইসলাম বলেন, ফরিদপুরে বাসে আগুন দিয়ে ভিতরে ঘুমিয়ে থাকা নিরীহ নিরপরাধ চালককে খুন করেছে ফ্যাসিস্টরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদে আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া ককটেলে কয়েকজন গুরুতর আহত। সরকারের দুর্বলতায় আবারও ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের বর্বরতার বলি হচ্ছে এ দেশের সাধারণ মানুষ। খুনের নেশায় উন্মত্ত এই সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ন্ত্রণে বর্তমান সরকার সর্বতোভাবে ব্যর্থ হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন ভয়াবহ অবনতিতেও সরকার অত্যন্ত নির্বিকার। নিষিদ্ধ গোষ্ঠীটির জঙ্গি কর্মকাণ্ড ঠেকাতে সরকারের কোনো বাহিনীর কার্যকর পদক্ষেপ এখনো দৃশ্যমান হচ্ছে না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সরকারের বিচারিক পদক্ষেপ নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক। তাঁর অভিযোগ, ক্ষমতা গ্রহণের পর থেকেই গণহত্যার বিচার নিয়ে সর্বোচ্চ উদাসীনতার পরিচয় দিচ্ছে সরকার। আওয়ামী সন্ত্রাসীদের, জুলাইয়ের চিহ্নিত খুনিদের একের পর এক জামিন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেওয়া ভারতের বিরুদ্ধে কূটনৈতিক ব‍্যবস্থা গ্রহণেও সরকার শুরু থেকেই ব্যর্থ। জুলাইয়ের গণহত্যাকারী এবং শহিদ ওসমান হাদির খুনিদের প্রত্যর্পণে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। উল্টো ভারতের মাটি ব‍্যবহার করে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

পোস্টের শেষাংশে তিনি বলেন, সুস্পষ্টভাবে বলতে চাই, কোনো সন্ত্রাসী অপশক্তির কাছে বাংলাদেশের মানুষ পরাজিত হবে না। অবিলম্বে সারাদেশের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD