আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

দেশে গত দুই দিন ধরে সন্ত্রাস, অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড বেড়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর দাবি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে সরকার চরমভাবে ব্যর্থ হচ্ছে। এ বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্তারিত বিবৃতি দাবি করেছেন তিনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
সংসদে বক্তব্যে তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তি দেশের বিভিন্ন স্থানে গুপ্ত হামলা চালাচ্ছে। বাসে আগুন দেওয়া হচ্ছে। আজ আগুনে পুড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্রশক্তির সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে গুপ্ত হামলা হয়েছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
নাহিদ ইসলাম বলেন, গত সাত মাস ধরে তাঁরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে সংসদে কথা বলে আসছেন। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা এখন স্পষ্ট হয়ে উঠেছে। সংবিধান সংশোধনের বিষয়ে মন্ত্রণালয়কে যতটা তৎপর দেখা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ততটা উদ্যোগ চোখে পড়ছে না।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও প্রশ্ন তোলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংসদ সদস্যরা কীভাবে প্রকাশ্যে দেশে এসে রাজনৈতিক কর্মসূচি পালন করে আবার বিদেশে চলে যাচ্ছেন? এ ধরনের পরিস্থিতি কীভাবে তৈরি হচ্ছে, তার জবাবও চান তিনি।
বিরোধীদলীয় চিফ হুইপ জানান, সংসদ সদস্যরা আশা করেছিলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বিস্তারিত জানাবেন অথবা অন্তত আনুষ্ঠানিক বিবৃতি দেবেন। কিন্তু অধিবেশনের দ্বিতীয় দিনেও এ বিষয়ে মন্ত্রীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নাহিদ ইসলাম বলেন, দেশের এই উদ্বেগজনক পরিস্থিতিতে সরকার কী পদক্ষেপ নিচ্ছে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। আইনশৃঙ্খলা রক্ষা, গোয়েন্দা তৎপরতা এবং ভারতের সঙ্গে কূটনৈতিক পদক্ষেপের ক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়ে স্পষ্ট জবাবদিহি প্রত্যাশা করেন তাঁরা।
বিজ্ঞাপন
স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। সরকার এ পরিস্থিতি মোকাবিলায় কী ব্যবস্থা নিচ্ছে, তা অবিলম্বে সংসদে স্পষ্ট করা প্রয়োজন।








