ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়ে দল ছাড়লেন এনসিপি নেতা

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শাখা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব মো. জহিরুল ইসলাম দলটির সব সাংগঠনিক দায়িত্ব ও সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (৯ নভেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
বিজ্ঞাপন
সকাল সাড়ে ১০টার দিকে দেওয়া ওই পোস্টে ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়ার কথা উল্লেখ করেন জহিরুল ইসলাম। একই সঙ্গে দলের সঙ্গে দীর্ঘদিনের পথচলার অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এনসিপির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘দীর্ঘদিন একসঙ্গে কাজ করার পর ব্যক্তিগত কারণে আমি এনসিপির রামগঞ্জ পৌর শাখার সব সাংগঠনিক দায়িত্ব ও সদস্যপদ থেকে অব্যাহতি নিচ্ছি। প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ এবং দলের উত্তরোত্তর সাফল্য কামনা করি।’
বিজ্ঞাপন
তবে দল ছাড়ার পেছনে ব্যক্তিগত কারণের বাইরেও অন্য বিষয় রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। যদিও সেসব কারণ সম্পর্কে ফেসবুক পোস্টে বিস্তারিত কিছু জানাননি।
তার এই ঘোষণার পর রামগঞ্জ পৌর শাখা এনসিপির সাংগঠনিক কার্যক্রমে বিষয়টি নতুন আলোচনার জন্ম দিয়েছে।








