‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের যোগসাজশ থাকতে পারে’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। তাঁর দাবি, সাদিক কায়েমের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড এবং সাম্প্রতিক বক্তব্য নিয়ে প্রশ্ন রয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন ছাত্রদলের এই নেতা।
নাসির উদ্দীন নাসির বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। কারণ, অতীতে তার সঙ্গে ছাত্রলীগের একটি সম্পর্ক ছিল। ২০১৪-১৫ সালের আন্দোলন-পরবর্তী সময়ে বিএনপি ও ছাত্রদলের আন্দোলন পরাস্ত করতে ছাত্রলীগের মিছিলে তাকে দেখা গেছে। ছাত্রলীগের প্রতি তার পুরাতন প্রেম, সেটি হয়তো ধারণ করা জন্য সে হয়তো এখন ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশে নেই।’
তিনি আরও অভিযোগ করেন, সাদিক কায়েমের অতীত কর্মকাণ্ডের কারণে তাঁর বক্তব্যের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তাঁর বিভ্রান্তিকর বক্তব্যকে কাজে লাগিয়ে ছাত্রলীগ ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করছে বলে মনে করেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের দেওয়া রায়ের মধ্য দিয়ে বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে। এমন সময়ে বিভ্রান্তিকর বক্তব্যের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল ও ঘোলাটে করার চেষ্টা চলছে।
তবে দেশের মানুষ ও শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ রয়েছে উল্লেখ করে নাসির উদ্দীন নাসির বলেন, শিক্ষার্থীদের পাশে ছাত্রদল রয়েছে।
উল্লেখ্য, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা নিয়ে নাসির উদ্দীন নাসির যে আশঙ্কা প্রকাশ করেছেন, তা তাঁর রাজনৈতিক বক্তব্য ও অভিযোগ। এ বিষয়ে তাঁর বক্তব্যের পক্ষে কোনো তদন্তগত প্রমাণ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।








