Logo

মানিকগঞ্জে একই সময়ে দুই স্থানে ককটেল বিস্ফোরণ

profile picture
জেলা প্রতিনিধি
মানিকগঞ্জ
৯ নভেম্বর, ২০২৬, ২১:৩২
মানিকগঞ্জে একই সময়ে দুই স্থানে ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে একই সময়ে পৃথক দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসব বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

স্থানীয়দের ধারণা, দুই জায়গাতেই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পরপরই জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনার বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পাওয়ার পরপরই পুলিশ পরিদর্শক জোলশ খান পাঠানকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়।

তিনি আরও বলেন, কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD