কুষ্টিয়ায় ঢুকতে দেব না, সংসদে সব ফাঁস করে দেব: আমির হামজা

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনকে কুষ্টিয়ায় প্রবেশ করতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা। একই সঙ্গে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে চলমান জাতীয় সংসদ অধিবেশনে বিভিন্ন তথ্য প্রকাশ করার হুমকিও দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
গত ৭ নভেম্বর দিবাগত রাতে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন আমির হামজা। পরবর্তী সময়ে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘প্রতিমন্ত্রী ইকবাল প্রশাসনকে ব্যবহার করে ৭ নভেম্বর শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদরাসার তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছেন। আপনার যদি আসার অধিকার থাকে সারা বাংলাদেশে, আমারও অধিকার আছে।
আপনাকেও কুষ্টিয়ায় ঢুকতে দেব না। আপনার সব কিছু সংসদে ফাঁস করে দেব।’
বিজ্ঞাপন
তবে মাহফিল বন্ধের বিষয়ে আমির হামজার অভিযোগ প্রত্যাখ্যান করেছে আয়োজক কমিটি। তাদের দাবি, প্রতিমন্ত্রী কিংবা স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে নয়, বরং নিজেদের সিদ্ধান্তেই অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে কমিটির সদস্য হাফেজ মো. সোহেল রানা বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, অনিবার্য কারণবশত আয়োজক কমিটির সিদ্ধান্তে গত ১ নভেম্বর মাহফিলটি স্থগিত করা হয়। পরদিন ২ নভেম্বর লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আমির হামজার ব্যক্তিগত সহকারীকে (পিএস) জানানো হয়েছিল।
এ ঘটনার সঙ্গে স্থানীয় সংসদ সদস্য কিংবা বিএনপির কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
অন্যদিকে, আয়োজক কমিটি ও স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকে একটি বিশেষ মহলের ইন্ধনে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে আমির হামজার পক্ষ থেকে এমন বক্তব্য দেওয়া হয়েছে। তাদের মতে, মাহফিল স্থগিতের প্রকৃত কারণ আড়াল করে রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, মাহফিল স্থগিতের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। আয়োজক কমিটি নিজেরাই অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল।








