Logo

টেকনাফে সেনাসদস্য তিতাস হত্যা, প্রধান আসামিসহ গ্রেফতার ৬

profile picture
উপজেলা প্রতিনিধি
টেকনাফ, কক্সবাজার
৯ নভেম্বর, ২০২৬, ২১:৫৮
টেকনাফে সেনাসদস্য তিতাস হত্যা, প্রধান আসামিসহ গ্রেফতার ৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে সেনাসদস্য মো. তিতাস শেখ নিহতের ঘটনায় চার দিন পর মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় রোহিঙ্গা মোহাম্মদকে প্রধান আসামি করে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৭ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত প্রধান আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞাপন

সোমবার (৯ নভেম্বর) সকালে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনহাজুল ইসলাম বাদী হয়ে টেকনাফ থানায় মামলাটির এজাহার দায়ের করেন।

মামলার প্রধান আসামি মোহাম্মদ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের হ্লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। ঘটনার দিন যৌথ বাহিনীর অভিযান চলাকালে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আরও পাঁচজনকে গ্রেপ্তার করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ও লেদা রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন দুর্গম পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য মো. তিতাস শেখ গুরুতর আহত হন। পরে তাকে রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

অভিযান চলাকালে মানবপাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা ৫৬ জনকে উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি মামলা এবং মানবপাচার ও অস্ত্র আইনে পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছে। তিন মামলায় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

তিনি আরও জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD