Logo

প্রথমবার যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৬, ১৮:২৮
প্রথমবার যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম | ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আগামী ১৩ নভেম্বর এক সপ্তাহের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন। এনসিপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হিসেবে এটিই তার প্রথম যুক্তরাজ্য সফর।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ নভেম্বর) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এর আগে ৯ নভেম্বর পূর্ব লন্ডনে আয়োজিত সংবাদ সম্মেলনে সফরের বিষয়টি নিশ্চিত করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক। তিনি জানান, সফরকালে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন নাহিদ ইসলাম। এ ছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও তার আলোচনা হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসব বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে। সফরে নাহিদ ইসলামের সঙ্গে থাকবেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।

এনসিপি জানিয়েছে, সফরকালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সেখানে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাবলি তুলে ধরবেন। পাশাপাশি ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশের নতুন অধ্যায়ের সূচনা এবং পরবর্তী রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবর্তন নিয়েও আলোচনা করবেন।

এহতেশাম হক জানান, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনায় জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নির্বিচার দলীয়করণের প্রভাবের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে। পাশাপাশি যুক্তরাজ্যের ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন নাহিদ ইসলাম। এ সময় তাদের অভিজ্ঞতা, অবদান ও প্রত্যাশার কথাও শুনবেন তিনি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নুরুল হুদা জুনেদও উপস্থিত থাকবেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD