Logo

পতনের পরও দেশের ভেতরে-বাইরে নাশকতা চালাচ্ছে ফ্যাসিস্টরা: রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর, ২০২৬, ১৭:৩১
পতনের পরও দেশের ভেতরে-বাইরে নাশকতা চালাচ্ছে ফ্যাসিস্টরা: রিজভী
ছবি: সংগৃহীত

পতনের পরও ফ্যাসিবাদী শক্তির তৎপরতা বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, দেশের ভেতরে ও বাইরে থেকে বিভিন্ন ধরনের নাশকতা ও অরাজকতা চালাচ্ছে পতিত ফ্যাসিস্টরা।

বিজ্ঞাপন

রবিবার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রিজভী বলেন, পতন হলেও ফ্যাসিবাদী শক্তি থেমে নেই। তারা গোপনে নাশকতা চালাচ্ছে, আগুন লাগানো ও বোমাবাজির মতো কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। সড়ক, মহাসড়ক ও রেলপথে দেশের ভেতর এবং বাইরে থেকে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মালিকানাধীন গার্মেন্টস শিল্পেও অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

রিজভী বলেন, “আজকে পতিত হাসিনার দণ্ড হয়েছে, সে কোনোভাবে ফিরে আসলে তার দণ্ড বলবৎ হবে।” এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আশা করেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি একটি শক্তিশালী ও গতিশীল সাংগঠনিক অবস্থানে পৌঁছাবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD