জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির মিছিল

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং সাধারণ মানুষের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ কমানোর দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সমাবেশ শেষে প্রেস ক্লাব এলাকা থেকে মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। মিছিলটি জামালখান মোড় প্রদক্ষিণ করে চেরাগী পাহাড় মোড়ে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব। এ সময় বক্তারা জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, পরিবহন ব্যয় ও কৃষি খাতে পড়ছে। সাধারণ মানুষের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ তৈরি হওয়ায় তারা দ্রুত মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।
তারা আরও বলেন, জনগণের ওপর বাড়তি ব্যয়ের চাপ তৈরি করে খাতের অনিয়ম ও অব্যবস্থাপনার দায় চাপানোর নীতি গ্রহণযোগ্য নয়। দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন না হলে দলটি আরও কর্মসূচি দেওয়ার কথাও জানায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
প্রচার ও প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগর এনসিপির সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমদ চৌধুরী, জসিম উদ্দিন ওপেল, শেখ মোহাম্মদ সাজ্জাদ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব হুজ্জাতুল্লাহ বিন ফারুক, যুগ্ম সদস্যসচিব আজগর আলী আশিক, সাংগঠনিক সম্পাদক জোবাইর হোসেন, ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরী, ডা. মোহাম্মদ খান ও সহ-সাংগঠনিক সম্পাদক সাদমানুর রহমান চৌধুরীসহ দলের নেতারা।
বিজ্ঞাপন
এর আগে ২১ সেপ্টেম্বর সরকার জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করে।








