ককটেল হামলার ‘হোতা’ পাটওয়ারী, গ্রেফতারের দাবি যুবদল সভাপতির

সারাদেশে ককটেল হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে দায়ী করেছেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না। একই সঙ্গে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আয়োজিত প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচি আয়োজন করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সমাবেশে আবদুল মোনায়েম মুন্না বলেন, ‘জামায়াত আওয়ামী লীগের সঙ্গে গোপনে আঁতাত করে ১৯৯৬ সালের মতো মুনাফিকি করার চেষ্টা করছে। অবিলম্বে ককটেল হামলার হোতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতার করতে হবে। তার কথায় পরিষ্কার, তারাই ককটেল ফুটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।’
নাসীরুদ্দীন পাটওয়ারীর আগের দিনের বক্তব্য নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই যুবদল সভাপতির পক্ষ থেকে এই অভিযোগ ও গ্রেপ্তারের দাবি এলো। নাসীরুদ্দীন অবশ্য ২১ সেপ্টেম্বরের এক বক্তব্যে দাবি করেছিলেন, সরকার ১১ দলীয় জোটের তিনটি দাবি মেনে নিলে ঢাকায় ককটেল বিস্ফোরণের মতো ঘটনা আর ঘটবে না।
সমাবেশে জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনাটিও উল্লেখ করেন যুবদল সভাপতি। তিনি ঘটনাটির সুষ্ঠু তদন্তের দাবি জানান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ ছাড়া রাজশাহী রেলস্টেশনে অগ্নিসংযোগের ঘটনায় রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারকে দায়ী করে তাকেও গ্রেপ্তারের দাবি করেন আবদুল মোনায়েম মুন্না।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবসময় প্রস্তুত যুবদল।’








