৬ মাস অত্যন্ত ধরেছি, এখনো প্রশাসনে বহাল আওয়ামী কর্মকর্তারা

চট্টগ্রামের বিভিন্ন সরকারি দপ্তরে আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া কর্মকর্তারা এখনো দায়িত্বে রয়েছেন—এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল বিন মনির।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আনোয়ারায় বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ অভিযোগ করেন।
ইসমাইল বিন মনির বলেন, ‘আমরা বিগত ৬ মাস অত্যন্ত ধৈর্য ধরে কাজ করেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখানে সরকারি কোনো অফিসে আওয়ামী ঘরানার কোনো কর্মকর্তার বদলি বা পরিবর্তন হয়নি।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘প্রতিটি দপ্তরে কার কী ভূমিকা, আমাদের কাছে সবার খতিয়ান রয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এই পদে এসেছেন, উনি নিশ্চুপ হয়ে যাননি। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিত্বকারী দল, হেলাই-দুলাই রাজনীতিতে আসেনি। প্রশাসন ও সংশ্লিষ্ট সবাইকে আমাদের দলের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে আগামী দিনের কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।’
এর আগে আনোয়ারা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। জয়কালী বাজার থেকে শুরু হওয়া মিছিলটি আনোয়ারা সরকারি কলেজ ও থানার মোড় প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
বিজ্ঞাপন
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গাজী মোহাম্মদ ফোরকানের সভাপতিত্বে সমাবেশে বক্তারা দেশে সন্ত্রাস ও বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টার অভিযোগ তুলে এর বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে লায়ন হেলাল উদ্দিনের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে না নেওয়ার কথা বলেন তারা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
কর্মসূচিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মাস্টার রফিক, সরওয়ার হোসেন মাসুদ, জাগির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য ডা. আবুল কাশেম, আব্দুল মঈন চৌধুরী ছোটন, আব্দুল হক, আক্তারুজ্জামান, আবু সালেহ, নুরুল ইসলাম, টিপু চৌধুরী, মিজান ও মোজাম্মেল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং আনোয়ারা সরকারি কলেজ ও বটতলী শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতারাও বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।








