Logo

এক আসনেই ৪০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ইসলামী আন্দোলনের হাতপাখা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:০৭
এক আসনেই ৪০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ইসলামী আন্দোলনের হাতপাখা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে ভোটের চিত্র স্পষ্ট হতে শুরু করেছে। এ আসনের ৪০টি ভোটকেন্দ্রের বেসরকারি ও প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. অলিউল্লাহ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১৮ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রকাশিত ফলাফলে হাতপাখা প্রতীকের প্রার্থী পেয়েছেন মোট ৩০ হাজার ৯১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ২৮ হাজার ৭৩৪ ভোট। এতে দুই প্রার্থীর ব্যবধান দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৭ ভোট।

বিজ্ঞাপন

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোট গণনার শুরুতে প্রথম দফায় ঘোষিত ২২টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীক এগিয়ে ছিল। তবে পরবর্তী সময়ে আরও কেন্দ্রের ফল যুক্ত হলে ৪০টি কেন্দ্রের সামগ্রিক হিসাব অনুযায়ী হাতপাখা প্রতীকের প্রার্থী ধীরে ধীরে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত লিড নেয়।

এদিকে বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট প্রার্থী, সমর্থক ও সাধারণ ভোটাররা। চূড়ান্ত ফল প্রকাশের মাধ্যমে বরগুনা-১ আসনের বিজয়ী নির্ধারিত হবে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD