পঞ্চগড়-১ আসনে ৮ কেন্দ্রের ফলে এগিয়ে সারজিস আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনের ১৫৫টি কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। এতে এগিয়ে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম।
বিজ্ঞাপন
প্রাপ্ত ফলে তিনি পেয়েছেন ৮ হাজার ৮৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নওশাদ জমির পেয়েছেন ৭ হাজার ৮৩১ ভোট।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের দুটি সংসদীয় আসনে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটকেন্দ্র ২৮৬টি।
বিজ্ঞাপন
পঞ্চগড়-১ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন এবং কেন্দ্র রয়েছে ১৫৫টি। অন্যদিকে পঞ্চগড়-২ আসনে ভোটার ৪ লাখ ১৪ হাজার ৩৫৬ জন এবং কেন্দ্র ১৩১টি। গণনা কার্যক্রম চলমান রয়েছে।








