Logo

নির্বাচনের ফল নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকল এনসিপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৪৫
নির্বাচনের ফল নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকল এনসিপি
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কারচুপির অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং সেক্রেটারি মনিরা শারমিনের।

এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এনসিপি তিনটি আসনে জয় পেয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এর মধ্যে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোট সমর্থিত এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ওই আসনের ১১৬টি কেন্দ্রের সবকটিতেই তিনি বিজয়ী হয়েছেন বলে জানানো হয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD