ঢাকা-১৩ আসনে অল্প ব্যবধানে বিএনপির ববি হাজ্জাজ জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে তার বিজয়ের তথ্য নিশ্চিত হওয়া যায়।
বেসরকারি ফল অনুযায়ী, ববি হাজ্জাজ এই আসনে মোট ৯০ হাজার ৬০১ ভোট অর্জন করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী–সমর্থিত ১১–দলীয় ঐক্যের প্রার্থী মাওলানা মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৮৮৯ ভোট। ফলে প্রায় ৩ হাজার ৭১২ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বিএনপির এই প্রার্থী বিজয়ী হন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশব্যাপী ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে ঢাকা-১৩ আসনেও ভোটগ্রহণ শুরু হয়। উৎসবমুখর পরিবেশে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এরপর কেন্দ্রভিত্তিক ভোট গণনা শুরু হলে এলাকাজুড়ে টানটান উত্তেজনা দেখা দেয়।
নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা সাপেক্ষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।








