এমপি গাজী নজরুল ইস্যুতে নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেবে জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ঘটনাগুলোর বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ জুলাই) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ তথ্য জানান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়, গাজী নজরুল ইসলামকে ঘিরে সম্প্রতি প্রকাশিত বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয়গুলো জামায়াত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইতোমধ্যে এ বিষয়ে গাজী নজরুল ইসলামের নিজস্ব বক্তব্য, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীর ভিডিও বক্তব্য এবং দ্বিতীয় স্ত্রীর বাবার বক্তব্যও প্রকাশিত হয়েছে।
বিজ্ঞাপন
দলটির পক্ষ থেকে আরও জানানো হয়, বিষয়টি নিয়ে আরও খোঁজখবর নেওয়া হবে এবং প্রকৃত ঘটনার তথ্য-প্রমাণ সংগ্রহের পর সাংগঠনিক নিয়ম অনুসারে প্রয়োজনীয় সিদ্ধান্ত ও ব্যবস্থা গ্রহণ করা হবে।








