জামায়াত এমপি গাজী নজরুল ও ‘দ্বিতীয় স্ত্রী’র বয়সের ব্যবধান ৫৭ বছর

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তার দাবি করা দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই সামনে এসেছে তাদের বয়সের ব্যবধানের বিষয়টি।
বিজ্ঞাপন
কাবিননামায় উল্লেখিত তথ্য অনুযায়ী, গাজী নজরুল ইসলামের জন্ম ১৯৫১ সালের ২১ মে। অন্যদিকে মরিয়ম খাতুনের জন্মতারিখ ২০০৮ সালের ২২ মে। সে হিসেবে দুজনের বয়সের পার্থক্য দাঁড়ায় ৫৭ বছর।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরুতে গাজী নজরুল ইসলাম দাবি করেছিলেন, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে। তবে পরে একটি ফ্যাক্ট-চেকিং সংস্থার যাচাইয়ে ভিডিওটি আসল বলে উল্লেখ করা হয়। এর কয়েক ঘণ্টা পর নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী।
বিজ্ঞাপন
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে মরিয়ম খাতুনের একটি বায়োডাটাও ভাইরাল হয়েছে। সেখানে গত ২২ জুন গাজী নজরুল ইসলামের স্বাক্ষর ও ‘জোর সুপারিশ করছি’ মন্তব্য দেখা যায়। তবে ওই বায়োডাটায় মরিয়মের বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ হিসেবে উল্লেখ রয়েছে।
এ বিষয়টি ঘিরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। কারণ, গাজী নজরুল ইসলামের দাবি অনুযায়ী, ১৭ জুন তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। সে ক্ষেত্রে পাঁচ দিন পর, অর্থাৎ ২২ জুনের বায়োডাটায় কেন মরিয়মের বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ করা হয়েছে এবং এমপি নিজেই তাতে সুপারিশ করেছেন—তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।








