এমপি গাজী নজরুল ইসলামের আরও একটি ভিডিও ভাইরাল

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আরেকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এর আগে প্রকাশিত একটি ভিডিও নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই মঙ্গলবার (২১ জুলাই) সকালে নতুন ভিডিওটি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভাইরাল হয়।
বিজ্ঞাপন
ছড়িয়ে পড়া ভিডিওটি প্রায় ২০ সেকেন্ডের। এতে একটি কক্ষের ভেতরে গাজী নজরুল ইসলামকে এক তরুণীর সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে ভিডিওটি ঠিক কবে, কোথায় এবং কী পরিস্থিতিতে ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ভিডিওর একপর্যায়ে একটি টেবিলের ওপর রাখা পরিচয়পত্র (আইডি কার্ড) দেখা যায়। সেখানে ইংরেজিতে “Bangladesh Parliament” এবং “13th Parliament” লেখা রয়েছে। একই পরিচয়পত্রে গাজী নজরুল ইসলামের ছবি, তার নাম “G M Nazrul Islam” এবং পদবি হিসেবে “Member of Parliament” উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভিডিওতে পেছন থেকে কয়েকজনের কথোপকথনও শোনা যায়। সেখানে একজনকে বলতে শোনা যায়, “দেখেন সাতক্ষীরা জামায়াতের লোক মেয়েসহ এখানে ধরা খাইছে। এই যে এই মুরুব্বি।” তবে ভিডিওটির অডিওর সত্যতা বা বক্তব্যের প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
এর আগে সোমবার (২০ জুলাই) রাতে গাজী নজরুল ইসলামকে ঘিরে আরেকটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেই ভিডিও নিয়েও দেশজুড়ে আলোচনা শুরু হয়।
ভিডিও প্রকাশের পর সাতক্ষীরা জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, ভিডিওতে দেখা নারী গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। পরবর্তীতে গাজী নজরুল ইসলাম নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে একই দাবি করেন।
ওই পোস্টে তিনি উল্লেখ করেন, রাজধানীর মগবাজারে তার দ্বিতীয় স্ত্রীর বাবার অফিসে অবস্থানকালে তাকে জিম্মি করে এক লাখ টাকা আদায় করা হয়। তার দাবি, পরবর্তীতে পরিকল্পিতভাবে তাদের ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, যার উদ্দেশ্য ছিল তার সম্মানহানি করা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তিনি আরও অভিযোগ করেন, পুরো ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং এর মাধ্যমে তাকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার চেষ্টা হয়েছে। এ ঘটনায় তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন।
বিজ্ঞাপন
অন্যদিকে, ভাইরাল হওয়া নতুন ভিডিওটি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে এ ভিডিওর উৎস, ধারণের সময় কিংবা কীভাবে এটি প্রকাশ্যে এলো—এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত হয়নি।
উল্লেখ্য, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে দ্বিতীয়বারের মতো সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম। তিনি দলটির সাতক্ষীরা জেলা শাখার আমির এবং কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।








