জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো না

জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো না বলে মন্তব্য করেছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উজিরপুর উপজেলা অডিটোরিয়ামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, ‘বিগত দিনগুলোতে বিএনপির অসংখ্য নেতা-কর্মী গুম, খুন, হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু আমরা ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীর ওপর প্রতিশোধ নিইনি। বিএনপি সব সময় জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছে।’
তিনি বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে আইনের শাসন নিশ্চিত হবে। ব্যক্তিগত ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের আদর্শ বুকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে হবে। বৈষম্যহীন, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
উজিরপুরের উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য সান্টু বলেন, ‘উজিরপুরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়া হবে।’
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার উজিরপুর উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বিকেলে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতা-কর্মীরা অংশ নেন।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন খান, সিনিয়র সহসভাপতি এস এম আলাউদ্দিন, সহসভাপতি আনোয়ার হোসেন মল্লিক, সরোয়ার হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক শাহিন সিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক সোহেল হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
বিজ্ঞাপন
এ সময় উপজেলা যুবদলের সভাপতি এ এফ এম শামসুদ্দোহা আজাদ, সাধারণ সম্পাদক মনির হোসেন মল্লিক, পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুদ্দিন আকন সাবু, সদস্যসচিব হাফিজুর রহমান প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান গোমস্তা, সদস্যসচিব কাইউম খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিলন হাওলাদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি জিয়া আমিন রাড়ী, সাধারণ সম্পাদক শাহাদুৎজামান কমরেড, উপজেলা কৃষক দলের সভাপতি ফায়জুল হক রাড়ী, সাধারণ সম্পাদক স্বপন মল্লিক, উপজেলা মহিলা দলের সভাপতি ইয়াসমিন আক্তার পারুল, সাধারণ সম্পাদক শিরিন বেগম, পৌর মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পী ও সাধারণ সম্পাদক মনিরা আক্তার শিখাসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে বানারীপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতেও সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু অংশ নেন।








