ইসির সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছয় সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।
বিজ্ঞাপন
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও আনোয়ারুল ইসলাম সরকার এবং ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত রয়েছেন।
জামায়াতের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নিয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনসহ দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইসি ও জামায়াতের প্রতিনিধিদের মধ্যে আলোচনায় নির্বাচনী পরিবেশ, স্থানীয় সরকার নির্বাচন এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় গুরুত্ব পেতে পারে। তবে বৈঠকে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, তা বিস্তারিতভাবে জানা যায়নি।








