গত ১৭ বছর ধরে শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে: রিজভী

বিগত ১৭ বছর ধরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে রীতিমতো ছেলেখেলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বিজ্ঞাপন
শনিবার (১৯ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, শুধু বড় বড় ভবন নির্মাণ কিংবা অবকাঠামো গড়ে তুললেই শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠে না। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে প্রয়োজন নিবেদিতপ্রাণ শিক্ষক। একই সঙ্গে কোনো শিক্ষার্থী যাতে শিক্ষা জীবন থেকে ঝরে না পড়ে, সেদিকেও কঠোর নজর রাখার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জন করা কেরানীগঞ্জ উপজেলার ১১৪ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও ৫ হাজার টাকা করে বৃত্তি দিতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষার গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, কৃতি শিক্ষার্থীদের জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত ভালো উদ্যোগ। তবে শিক্ষা একটি জাতির জন্য কতটা গুরুত্বপূর্ণ, অতীতে তা যথাযথভাবে বিবেচনা করা হয়নি বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, ‘বিগত ১৭ বছর ধরে শিক্ষাব্যবস্থা নিয়ে রীতিমতো ছেলেখেলা করা হয়েছে।’
বিজ্ঞাপন
তিনি আরও অভিযোগ করেন, অনৈতিকভাবে শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার প্রবণতা তৈরি করে সে সময়ে জাতির মানবীয় মেরুদণ্ডকে ‘প্লাস্টিক মেরুদণ্ডে’ পরিণত করা হয়েছিল। এর ফলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীরা অনেকটা পিছিয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বর্তমান সরকারের শিক্ষা ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এখন আর কোনো স্বজনপ্রীতি বা অনিয়ম নয়, বরং মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের প্রকৃত মূল্যায়ন করা হচ্ছে।
নারী শিক্ষার প্রসারে সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, শিগগির বিএ অনার্স পর্যন্ত ছাত্রীদের শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ অবৈতনিক করা হবে।








