Logo

শেরপুর সদরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাসুদ

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
শেরপুর সদরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাসুদ
ছবি: সংগৃহীত

শেরপুর -১ সদর আসনের সর্বস্তরের জনগণকে ঈদ-উল আযহা'র অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও যুবদল সভাপতি মো. সফিকুল ইস...

বিজ্ঞাপন

শেরপুর -১ সদর আসনের সর্বস্তরের জনগণকে ঈদ-উল আযহা'র অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও যুবদল সভাপতি মো. সফিকুল ইসলাম মাসুদ। 

শুভেচ্ছা বাণীতে মহামারী করোনা ভাইরাস থেকে শেরপুর সদর উপজেলা বাসির মুক্তির প্রার্থনা করেন তিনি।

এছাড়াও ঈদের আনন্দ যেন বেদনায় রূপ না নেয় সে দিকে বিশেষ খেয়াল রাখার জন্য বলেন এবং সকলকে বিধিনিষেধ ও স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেন তিনি।

বিজ্ঞাপন

ঈদ শুভেচ্ছা বার্তায় বিএনপি নেতা মাসুদ বলেন,আসসালামু আলাইকুম প্রিয় শেরপুরবাসী। পবিত্র ঈদ-উল আজহা মুসলমান জাতির জন্য এক স্মরনীয় ত্যাগের শিক্ষা। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে এবং ঈদ-উল আযহা এর শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের প্রত্যেকের জীবন সুন্দর হয়ে উঠুক। কোরবানির আনন্দ সবার মাঝে ছড়িয়ে যাক,মহামারী কোভিড -১৯ থেকে শেরপুরবাসী মুক্তি পাক, এই প্রত্যাশায় সবাইকে অগ্রিম ঈদ মোবারক।

ওআ/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD