Logo

বিজয়ীদের উদ্দেশে নেটিজেনদের বার্তা ও প্রত্যাশা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৩৯
বিজয়ীদের উদ্দেশে নেটিজেনদের বার্তা ও প্রত্যাশা
ছবি: সংগৃহীত

১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বেসরকারি ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের ঢল নামে। একই সঙ্গে নতুন নেতৃত্বের কাছে বিভিন্ন প্রত্যাশার কথাও তুলে ধরেন নেটিজেনরা।

বিজ্ঞাপন

মো. রাসেদুল ইসলাম লেখেন, নতুন বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি বন্ধ হওয়া উচিত।

গাজী মুনছুর আজিজ অভিনন্দন জানিয়ে বলেন, মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে আস্থা রেখে ভোট দিয়েছে—সেই বিশ্বাস অটুট রাখা জরুরি।

আবু সাঈদ সুরুজের ভাষ্য, অসুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তে সুস্থ পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে। তিনি বিএনপি ও তাদের মিত্র সংসদ সদস্যদের শুভকামনা জানান এবং স্বাধীনতাবিরোধী শক্তির অবসান প্রত্যাশা করেন।

বিজ্ঞাপন

কাদের বাবু বিএনপির নিরঙ্কুশ জয়ের কথা উল্লেখ করে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান-কে অভিনন্দন জানান।

জুয়েল আইচ মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে লেখেন, ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কখনও পরাজিত হতে পারে না।

বিজ্ঞাপন

অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি মন্তব্য করেন, দীর্ঘ সময় দেশের বাইরে থেকেও ধৈর্য ও দৃঢ়তা হারাননি তারেক রহমান। প্রতিকূলতার মধ্যেও অবস্থান ধরে রাখার উদাহরণ হিসেবে তিনি এটিকে দেখছেন এবং ভবিষ্যতে দায়িত্ব গ্রহণের মাধ্যমে নতুন অধ্যায় রচনার আশা প্রকাশ করেন।

শেহজাদ আমান লেখেন, ষড়যন্ত্র ও উগ্রতার বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের আত্মাকে অক্ষুণ্ন রাখার দায়িত্ব এখন বিজয়ীদের। সামনে কঠিন সময় থাকলেও তারা সফল হবেন—এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন

সামাজিক মাধ্যমে এসব প্রতিক্রিয়ায় স্পষ্ট, অভিনন্দনের পাশাপাশি নতুন সরকারের কাছে অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার দাবি জোরালো হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD